চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল লতিফ নেজামী

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল লতিফ নেজামী

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল লতিফ নেজামী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: পৃথিবী ছেড়ে চলে গেলেন বর্ষীয়ান রজনীতিবিদ চার দলীয় জোটের শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সোমবার (১১ মে) রাত সাড়ে আটটায় কাকইরাইলে অবস্থিত ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।

ইফতারের আগে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই রাত সাড়ে আটটায় ইহজগত ত্যাগ করেন।

সরল জীবনের অধিকারী হলেও মাওলানা আবদুল লতিফ নেজামী রাজনীতি করেছেন দেশের শীর্ষে অবস্থান করে। করেছেন সাংবাদিকতাও। রাজনীতির পাশাপাশি তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ছিলেন।

মাওলানা নিজামীকে ইসলামি রাজনীতির জীবন্ত কোষ বলা হয়। নেজামে ইসলামে যোগদানের মধ্য দিয়ে তার রাজনীতি শুরু। ইসলামি আন্দোলনের বিভিন্ন বাঁক ও প্রতিকূল মুহূর্তেও তিনি আক্রমণাত্মক বিভিন্ন প্রশ্নের উত্তর হাসিমুখে দিতেন। এটা তার বিশেষ বৈশিষ্ট্য ছিলো।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেযেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ইসলামি রাজনীতির অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তার জানাযার স্থান ও সময়ের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *