চীনা টিকা আনতে বিমান পাঠিয়েছে বাংলাদেশ

চীনা টিকা আনতে বিমান পাঠিয়েছে বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আজ মঙ্গলবার চীনে গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ আজ সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *