‘জনগণের আস্থার প্রতিদান দিতে পারিনি, চেষ্টা করেছি’

‘জনগণের আস্থার প্রতিদান দিতে পারিনি, চেষ্টা করেছি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনগণের আস্থার প্রতিদান সেভাবে দিতে পারিনি। আমি চেষ্টা করেছি। তবে একটি বার্তা দিতে পেরেছি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়’ এমন কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (৮ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলন তিনি এসব বলেন । দুদক চেয়ারম্যান ও কমিশনারদের ফেয়ারওয়েল উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ইকবাল মাহমুদ বলেন, ‘এক ধরনের অসন্তোষ নিয়ে বিদায় নিচ্ছি যে, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছর ধরে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদক বর্তমানে আরও বেশি শক্তিশালী এবং এখন আর নখদন্তহীন বাঘ হয়ে নেই।’

‘তবে, একটি কমিশনের পক্ষে ব্যাপক হারে কাজ করা সম্ভব নয়… ক্রমান্বয়ে আগামী দিনে দুদক আরও শক্তিশালী হবে’, বলেন তিনি।

২০১৬ সালের ১০ মার্চ দুদকে যোগদান করেছিলেন ইকবাল মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *