‘জমিয়ত জঙ্গিবাদি সংগঠন নয়, আদালতেই প্রমাণিত হচ্ছে’

‘জমিয়ত জঙ্গিবাদি সংগঠন নয়, আদালতেই প্রমাণিত হচ্ছে’

জমিয়ত জঙ্গিবাদি সংগঠন নয়, আদালতেই প্রমাণিত হচ্ছে : মতিনুল হক কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে একটি মাত্র সংগঠন অরাজনৈতিক ব্যানারে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তৎপর ভূমিকা রেখে চলেছে।

মাওলানা উসমান মনসুরপুরী ও মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর নেতৃত্বাধীন জমিয়তে উলামা হিন্দ চাইলের ভারতের যেকোনো জায়গায় লাখো লাখো মানুষ জড়ো করতে পারে। যে সরকারই আসুক, এই সংগঠনকে এড়িয়ে কাজ করতে পারে না। কারণ, আলেমদের নেতৃত্বাধীন এই সংগঠন ভারতে স্বাধীনতা সংগ্রামে অভূতপূর্ব অবদান রেখেছে। তা সকালের সূর্য ওঠার মতোই সত্য।

সম্প্রতি আইএসআইয়ে জড়িত হওয়ার অভিযোগে জমিয়তের বিরুদ্ধে করা রাষ্ট্রদোহ মামলার শুনানির পর জমিয়তের জড়িত না থাকার প্রমাণ বরিয়ে এসেছে। এবং যুবকদের ধর্মান্তরিত করে আইএসআইয়ে যুক্তকরণের মূল হোতা আরশি কোরেশীর আদালতে দেয়া এক স্বীকারোক্তিতে তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ফলে মিথ্যার পর্দা সরে গিয়ে সত্য উন্মোচন হচ্ছে বলে মন্তব্য করেছেন হিন্দ জমিয়তের মহাসচিব মাওলানা মতিনুল হক উসামা কাসেমী।

তিনি বলেন, মামলার কাজ এখনো চলমান রয়েছে । অতি শিগগিরই রায় আসতে পারে।আইএসআইয়ের সাথে সম্পর্ক স্থাপনকারী আরশি কুরেশী যার উপর আস্থা রেখে অমুসলিম যুবকরা ধর্ম পরিবর্তন করে আইএসআইয়ে নাম লেখাচ্ছে এবং অনেক দেশবিরোধী কাজে সম্পৃক্ত হচ্ছে।এই মামলার কাজ মুম্বাইয়ের আদালতে চলমান রয়েছে।

এবং প্রসিকিউটরের পক্ষ থেকে একের পর এক সাক্ষীর জবানবন্দী নেয়া হচ্ছে।

এদিকে আদালতের সরকারপক্ষের শুনানি শেষ হয়েছে। এবং ৩০ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত আদালত মূলতবী করা হয়েছে।

২৫ এপ্রিল জমিয়তে উলামায়ে হিন্দ উত্তরপ্রদেশ শাখার প্রধান মাওলানা মতিনুল হক উসামা কাসেমীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জমিয়তের পক্ষ থেকে এই মামলার দায়িত্বরত আইনজীবী পাঠান খুরওয়ার খানের ভাষ্য অনুযায়ী মাওলানা উসামা কাসেমী বিস্তারিত তুলে ধরে বলেন, আজ প্রসিকিউটরের সামনে দেয়া আসামীর বক্তব্যের পর ধীরে ধীরে মিথ্যার পর্দা সরে গিয়ে সত্য উন্মোচন হচ্ছে। অচিরেই এই মামলার রহস্য উন্মোচন হয়ে যাবে এবং প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে।

ঐ সময় মাওলানা মতিনুল হক উসামা কাসেমী মহারাহির জমিয়তের মহাসচিব মাওলানা নাদিম সিদ্দিকীর পক্ষ থেকে বলেন, এ ধরনের সমস্যা শুধু আমাদের নয়, বরং গোটা জাতির। ইনশাআল্লাহ, আমাদের রাতদিনের মেহনত বিফলে যাবে না। অচিরেই মামলার জট খুলবে।

উল্লেখ্য, জমিয়তে উলামা মহারাহির পক্ষ থেকে অ্যাডভোকেট পাঠান খুরওয়ার খান ও অ্যাডভোকেট করিমল ফয়জান এই মামলার আইনজীবী হিসেবে নিযুক্ত আছেন।

গ্রন্থনা ও অনুবাদ : আহমাদ কাশফী
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : আসরে হাজির, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *