নিজস্ব প্রতিবেদক :: বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সিলেবাস প্রণয়ন কমিটির বৈঠক শুক্রবার বাদ জুমা ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদ মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সিলেবাস প্রণয়ন অনুষ্ঠানে দীর্ঘসময় আলোচনার পর কোন্ ক্লাসের কিতাবের কী কী সিলেবাস হবে তা নির্ণয় ও র্নিধারণ করা হয়। প্রতিটি শ্রেণির নির্ধারিত সিলেবাসের কপি আগত প্রতিনিধিরা নিয়ে গেছেন। অনুপস্থিত মাদরাসা প্রতিনিধিদের কাছে সিলেবাসের কপি পাঠিয়ে দেয়া হবে।
জানা গেছে, আলোচনায় ওঠে আসে হিফজ বিভাগের পরীক্ষার নীতিমালার বিষয়টি। হিফজে ১০ পারা, ২০ পারা ও ৩০ পারার ৩টি গ্রুপে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়াও ইফতা বিভাগের পরীক্ষা নেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি আবুল কাসেম, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা হুসাইন আহমদ, মাওলা্না ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা শরফউদ্দীন, মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা ওয়ালিউল্লাহ প্রমুখ।


