জামায়াতের সাবেক এমপি হেফাজতের তাণ্ডবে গ্রেফতার

জামায়াতের সাবেক এমপি হেফাজতের তাণ্ডবে গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য। তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসা থেকে মিছিল বের করে হেফাজতকর্মীরা। অতঃপর হাটহাজারি থানায় আক্রমণ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেদিন নিহত হন চারজন। হাটহাজারি থানার ওসিকে মরণাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়।

আরও পড়ুন: হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর দুঃখ প্রকাশ

সে সময় সড়কে দেয়াল তুলে ২৬ থেকে ২৮ মার্চ- তিন দিন চট্টগ্রামের সাথে খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে হেফাজতকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *