হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর দুঃখ প্রকাশ

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর দুঃখ প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন জায়গায় ২৬ মার্চ পরবর্তী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার (১৯ এপ্রিল) রাতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, ‘বায়তুল মোকাররমে সন্ত্রাসীরা মুসল্লিদের উপর হামলা চালিয়েছে। এরপর হাটহাজারী ও বি-বাড়িয়ায় সংঘাতের ঘটনা ঘটে। তারপরও এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আমাদের কোন কর্মসূচি ছিল না। তবে কিছু আলেম গরম বক্তব্য দিয়েছেন এটা সত্য। কিন্তু হেফাজতে ইসলাম সংঘাতে জড়াতে চায় না। সংঘাত পছন্দও করে না।’

আলেমদের গ্রেপ্তারে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘সারা দেশে গণহারে আলমদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাই গণ গ্রেফতার বন্ধের দাবি করছি। দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি করছি। গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *