হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাওলানা মাহমুদ মাদানী

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পাঁচ দিন দিল্লির গুড়গাঁও মিদান্তা হাসপাতালে চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

মাওলান মাহমুদ মাদানীর ব্যক্তিগত সহকারী জনাব মুবাশশির আহমেদ পাথেয় টোয়েন্টিফোরকে জানান, সোমবার চিকিৎসকের পরামর্শে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেলকে বাসায় নিয়ে আসা হয়েছে। এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন।

এরআগে বুধবার (৭ এপ্রিল) করোনা পরীক্ষায় মাওলানা মাহমুদ আসআদ মাদানী করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার (৮ এপ্রিল) শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে মাওলানা মাহমুদ আসআদ মাদানীকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশ্ববাসীর কাছে দুআ চেয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় ও নেতৃস্থানীয় অরাজনৈতিক সংগঠন জয়িমতে উলামা হিন্দ।

আরও পড়ুন: মাহমুদ মাদানীর সুস্থতা কামনায় দুআ চেয়েছে জমিয়তে উলামা হিন্দ

এছাড়া মাওলানা মাদানীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দুআ চেয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীকে বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মন্তব্য মনে বাংলাদেশ জমিয়তুল উলামা চেয়ারম্যান বলেন, বর্তমান মুসলিম বিশ্বের সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী। সামাজিক জীবন ও রাজনীতিতে ন্যায়-নীতি, ইনসাফ, সততা ও কুরআন-হাদীসের জ্যোতি ছড়িয়ে সারা মুসলিম জাহানের আইকন হয়ে আছেন তিনি। আমি তার সুস্থতা ও নেক হায়াত কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *