মাহমুদ মাদানীর সুস্থতা কামনায় দুআ চেয়েছে জমিয়তে উলামা হিন্দ

মাহমুদ মাদানীর সুস্থতা কামনায় দুআ চেয়েছে জমিয়তে উলামা হিন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশ্ববাসীর কাছে দুআ চেয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় ও নেতৃস্থানীয় অরাজনৈতিক সংগঠন জয়িমতে উলামা হিন্দ।

জমিয়তে উলামা হিন্দের ফেসবুক ভেরিফায়েড পেইজে থেকে বিশ্ববাসীর কাছে এ দুআর আহ্বান জানানো হয়।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর ব্যক্তিগত সহকারী জনাব মুবাশশির আহমেদ পাথেয় টোয়েন্টিফোরকে জানান, বুধবার (৭ এপ্রিল) করোনা পরীক্ষায় মাওলানা মাহমুদ আসআদ মাদানী করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দুআ চেয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীকে বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মন্তব্য মনে বাংলাদেশ জমিয়তুল উলামা চেয়ারম্যান বলেন, বর্তমান মুসলিম বিশ্বের সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী। সামাজিক জীবন ও রাজনীতিতে ন্যায়-নীতি, ইনসাফ, সততা ও কুরআন-হাদীসের জ্যোতি ছড়িয়ে সারা মুসলিম জাহানের আইকন হয়ে আছেন তিনি। আমি তার সুস্থতা ও নেক হায়াত কামনা করি।

আরও পড়ুন: মাওলানা মাহমুদ মাদানীর আরোগ্য কামনায় দুআ চেয়েছেন আল্লামা মাসঊদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *