মিয়ানমারে অভ্যুত্থান, বিরোধী নেতা গ্রেপ্তার

মিয়ানমারে অভ্যুত্থান, বিরোধী নেতা গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকেই বিরোধীরা জান্তা শাসনের বিরুদ্ধে পদযাত্রা, সমাবেশসহ নানাভাবে বিক্ষোভ-আন্দোলন করে আসছে।

মোটরসাইকেল র‌্যালির নেতৃত্ব দেওয়ার সময় নেতা ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তার বন্ধু ও সহকর্মীরা।

এ ব্যাপারে বিক্ষোভ আয়োজনকারী একটি গোষ্ঠীর সদস্য উইন জ খিয়াং স্যোশাল মিডিয়ায় বলেছেন, “আমাদের ভাই ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে অচিহ্নিত একটি পুলিশের গাড়ি।”

আটক ওয়াই মো নাইংয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার সহযোগী অন্যান্য বিক্ষোভকারীরা। মিয়ানমারের সুইডিশ দূতাবাস জানায়, তারা ওয়াই মো নাইংয়ের গ্রেপ্তারের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

এছাড়াও আটককৃত সব বিক্ষোভকারীকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়াসহ তাদের মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সুইডেন দূতাবাস।

ওয়াই মো নাইং গ্রেপ্তারের খবরে ক্ষুব্ধ জান্তাবিরোধী বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আরেক নেতা তায়জার সান ফেইসবুকে লেখেন, “আমাদেরকে এখন দ্বিগুণ শক্তি নিয়ে মিয়ানমারের বর্তমান ও ভবিষ্যৎ রক্ষার এই লড়াইয়ে সামিল হতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *