জুমার নামাজে করোনা বিষয়ক প্রচারণা

জুমার নামাজে করোনা বিষয়ক প্রচারণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরী থেকে শুরু করে জেলার প্রতিটি ইউনিয়নের মসজিদগুলোতে জুমার নামাজের আগে করোনা মহামারি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও জেলা পুলিশ। ‍

বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান ও পুলিশ সুপার মারুফ হোসেন।

তারা জানান, সদর ‍উপজেলার সাইবের হাট, টুঙ্গিবাড়িয়া, চাঁদপুরাসহ ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নের এক হাজার মসজিদে বিএমপি ও জেলা পুলিশের প্রতিনিধিরা জুমার নামাজে অংশ নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

পুলিশ প্রতিনিধিরা মহামারি সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার ‍ওপর জোর দেন।

সদরের চাঁদপুরা তালুকদার বাড়ি মসজিদের ‍ইমাম মোখলেছুর রহমান বাবু বলেন, জুমার নামাজের আগেই চার জন পুলিশ সদস্য মসজিদে আসেন। খুতবা শেষে তারা অনুমতি নিয়ে মুসুল্লিদের ‍লকডাউন ও করোনা মহামারি নিয়ে সচেতন করেন। পরে তারা জুমার নামাজে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *