ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৩১

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৩১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১,৩১৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে পাঁচজনের, আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ছয়জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬,৭৯৮ জন রোগী। এর মধ্যে ১,৯২৯ জন ঢাকায় এবং ৪,৮৬৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২,৬৪,০৬২ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ২,৫৫,৯৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *