ঢাকায় এসেছে জাপানের ৬ লাখ ৩৪ হাজার টিকা

ঢাকায় এসেছে জাপানের ৬ লাখ ৩৪ হাজার টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া জাপানের ৬ লাখ ৩৪ হাজার অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার পঞ্চম ও শেষ চালান ঢাকায় এসেছে।

আজ শনিবার (২৮ আগস্ট ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমানবন্দরে জাপান থেকে এ টিকা নিয়ে একটি ফ্লাইট বিমানবন্দরে এসে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কোভ্যাক্স কাঠামোর আওতায় ওই টিকা ঢাকায় পৌঁছার মধ্য দিয়ে বাংলাদেশে জাপানের টিকা সহায়তার পরিমাণ ৩০ লাখ ছাড়িয়ে যাবে। বাংলাদেশ দূতাবাস একে বাংলাদেশের প্রতি জাপান সরকারের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে অভিহিত করেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *