ঢাকা ইন্টারকন্টিনেন্টালের দেয়ালে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা ইন্টারকন্টিনেন্টালের দেয়ালে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন আলোকচিত্র তুলে ধরা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সীমানা প্রাচীরে। রবিবার (৭ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এর উদ্বোধন করেন।

দেয়াল ব্র্যান্ডিংয়ে জাতির পিতার কর্মময় জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র, তার উক্তি এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের করা উক্তি স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গণমানুষের সেবায় তাঁর সারাজীবন উৎসর্গ করেছেন। তিনি আমাদের দিয়েছেন দেশ, দিয়েছেন পতাকা, দিয়েছেন আত্মপরিচয়। উন্নত জাতি ও উন্নত দেশ গঠনের জন্য আজীবন কাজ করেছেন জাতির পিতা। আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই ওয়াল ব্র্যান্ডিংয়ের ফলে সাধারণ মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর অমর কীর্তি সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম, কোম্পানি সচিব নাজমুস সাদাত সেলিম, হোটেল ইন্টারকন্টিনেন্টালে জেনারেল ম্যানেজার কেভিন ওয়ালেস।

প্রসঙ্গত, বাংলাদশের মহান মুক্তিযুদ্ধ ও তৎপূর্ব আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *