তরবিয়াতি কর্মশালায় ময়মনসিংহ ও সিলেট যাচ্ছেন জমিয়ত মহাসচিব

তরবিয়াতি কর্মশালায় ময়মনসিংহ ও সিলেট যাচ্ছেন জমিয়ত মহাসচিব

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মসূচী ববাস্তবায়নে সফরে যাচ্ছেন জমিয়তের সেক্রেটারী। আগামী ১২, ১৩ ও ১৪ মে মোমেনশাহী, মুক্তাগাছা, সিলেট ও মৌলভীবাজার যাচ্ছেন তা’লীমী হালকা উদ্বোধন ও পরিদর্শনে যাচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী।

বুধবার বাংলাদেশ জমিয়তুল উলামার প্রেস উইন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অরাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল উলামা তারবিয়্যাত ও প্রিশক্ষণের মাধ্যমে একনিষ্ঠ কর্মী গঠন করতে চায় দাবি করে মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, আকাবিরদের অনুসরণের জন্য আমরা কিছু স্লোগানকে কর্মীদের মুখস্থ করাতে চাই। আমাদের একটি স্লোগান হলো-

“দ্বীন বুঝতে স্ব-মত ছাড়ি
আকাবিরের সমঝ ধরি,
আলেম জনতার ঐক্য করি
আলোকিত সমাজ গড়ি”।

তিনি বলেন, আলেম এবং সাধারণ মুসলমানদের পারস্পরি সুসম্পর্কের ভিত্তিতেই দ্বীন সর্বস্ব আলোকিত সমাজ গড়ে উঠতে পারে।  তিনি সবাইকে জমিয়তে আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই বাংলাদেশ জমিয়তুল উলামার পতাকা তলে সমবেত হই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *