তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০ যুদ্ধবিমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাইওয়ানের আকাশসীমায় সোমবার হঠাৎ করে চীনের ৩০ যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এ ঘটনার পর তাইওয়ানের জঙ্গিবিমান চীনের বিমানগুলোকে সতর্ক করতে এগুলোকে অনুসরণ করে তাদের আকাশসীমা থেকে তাড়িয়ে দিয়েছে। খবর বিবিসির।

গত জানুয়ারির পর সোমবার আবারও তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ ঘটল চীনের যুদ্ধবিমানের। তাইওয়ানে হামলার ব্যাপারে চীনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই এ অনুপ্রবেশের ঘটনা ঘটল।

চীন সামরিক মহড়ার নাম করে সম্প্রতি তাইওয়ানের আকাশ ও জলসীমায় প্রায়ই অনুপ্রবেশ করছে। এতে চাপ বাড়ছে তাইওয়ানের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *