পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার (২১ এপ্রিল) রাতে দেশের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পর তাপমাত্রা বেশ কমেছে।
এ ব্যাপারে আবহাওয়াবিদেরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) এ তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এদিকে আগামী তিন দিন, অর্থাৎ শনিবার (২৪ এপ্রিল ) পর্যন্ত, গরম তুলনামূলকভাবে কম থাকারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবারের (২৪ এপ্রিল) পর তাপমাত্রা আবার বাড়তে পারে।
তবে আজও (২২ এপ্রিল) দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।’


