মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে যুক্তরাষ্ট্রে বিল পাস

মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে যুক্তরাষ্ট্রে বিল পাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মুসলিমদের পক্ষে একটি বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা ঠেকাতে এই বিল বেশ গুরুত্বপূর্ণ।

এই বিলের কারণে ধর্মের ওপর ভিত্তি কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের ওপর যে কোনো মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাকে খর্ব করা হবে। ফলে কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেই আর আগের মতো যে কোনো দেশের ওপর ইচ্ছামত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না।

নাগরিক অধিকার বিষয়ক আইনজীবীরা এই বিলকে স্বাগত জানিয়ে বলছেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

এই বিলটি আইনে পরিণত করতে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটেও পাস করতে হবে। বুধবার (২১ এপ্রিল) প্রতিনিধি পরিষদে এই বিলের পক্ষে ভোট দিয়েছে ২১৮ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ২০৮টি।

এ বিষয়ে মার্কিন নাগরিক অধিকার গ্রুপের মুসলিম আইনজীবী মাদিহা আহুসেইন বলেন, মুসলিম নিষেধাজ্ঞার কারণে পরিবারগুলো বিভক্ত হয়ে পড়েছে। এই নিষেধাজ্ঞা বছরের পর বছর জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, মুসলিম, আফ্রিকান এবং অন্যান্যদের বহিরাগত হুমকি হিসেবে তুলে ধরেছে এই নিষেধাজ্ঞা।

প্রতিনিধি পরিষদে ওই বিল পাসের পর মাদিহা এক বিবৃতিতে বলেন, আমাদের অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে কোনো প্রেসিডেন্ট যেন আর কখনও এ ধরনের বৈষম্যমূলক নিষেধাজ্ঞা প্রয়োগ করতে না পারে। প্রতিনিধি পরিষদে ‘নো ব্যান’ আইন পাস হওয়ার মাধ্যমে আমরা এটা নিশ্চিত করছি যে তারা আর এ ধরনের কাজ করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *