নাভালনির শারীরিক অবস্থা গুরুতর

নাভালনির শারীরিক অবস্থা গুরুতর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির শারীরিক অবস্থা গুরুতর বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের একটি দল। দ্রুত তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মত প্রকাশের স্বাধীনতা, নির্যাতন, বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকার সম্পর্কিত চারজন স্বতন্ত্র বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, ‘আমাদের বিশ্বাস নাভালনির জীবন ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছেন, কারাগারে থাকা অবস্থায় নাভালনির মৃত্যু হলে রুশ সরকারকে এর দায় নিতে হবে।

এর আগে একই ধরনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভ্লাদিমির পুতিনের সমালোচক ও প্রধান এই বিরোধী নেতাকে দেখতে তার চিকিৎকদের ‘অনতিবিলম্বে’ অনুমতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি অনুরোধ জানায় ওয়াশিংটন।

বর্তমানে পেনালে কলোনিতে থাকা নাভালনি দীর্ঘদিন ধরে অনসনে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসা পাচ্ছিলেন না বলেই মূলত তার এই অনসন।

এদিকে, জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, নাভালনিকে যেভাবে রাখা হয়েছে তা অমানবিক। এর আগে রাশিয়ার বেশ কয়েকজন চিকিৎসক তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

চিকিৎসকরা জানান, তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া গেছে যে, তার কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে। এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে।

উল্লেখ্য, পুরোনো একটি মামলায় গত ফেব্রুয়ারিতে নাভালনিকে কারাগারে পাঠানো হয়। গত ৩১ মার্চ থেকে তিনি অনসন শুরু করেন। ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী নাভালনির পেছনে উঠে পড়েছে লেগেছে মস্কো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *