পাথেয় রিপোর্ট : বৃহস্পতিবার ও শুক্রবার জিকিরময় ছিল তাড়াইল ইসলাহী ইজতেমাপ্রাঙ্গণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পা্ওয়ার জন্য কিশোরগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা্ও ছুটে এসেছেন ইজতেমায়। অবস্থান করছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত আ্ওলাদে রাসূল সাইয়্যিদ আসআদ মাদানি রহ. এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম।

এছাড়াও দেশের প্রাজ্ঞ ও বিদগ্ধ উলামায়ে কেরামও সেখানে অবস্থান করছেন।


