দারিদ্র দূরীকরণ কর্মসূচি শুরু করব : ইমরান খান

দারিদ্র দূরীকরণ কর্মসূচি শুরু করব : ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারিদ্র দূরীকরণে ‘বিশাল আকারের সাহসী কর্মসূচি’ শুরুর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী কয়েকদিনের মধ্যেই এই কর্মসূচিতে হাত দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশটির জনগণকে দারিদ্রের বাইরে বের করে আনার লক্ষ্যেই এ কর্মসূচি শুরু করবেন তিনি।

ইমরান খান বলেন, দারিদ্র দূরীকরণের কর্মসূচি হবে তার সরকারের প্রথম ১০০ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এ কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, “এ কর্মসূচি হবে রাষ্ট্রের সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা। এক ছাতার নিচে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করবে।”

চীনের পরামর্শ ও দিকনির্দেশনার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, “আমরা চীন সফর থেকে জেনেছি কীভাবে তারা ৭০ কোটি মানুষকে তিন দশকের মধ্যে দারিদ্র থেকে বের করে আনার ঐতিহাসিক কাজ করতে সক্ষম হয়েছে। হাজার মাইলের এ সফরে আমরা মাত্র প্রাথমিক পদক্ষেপ নিলাম।”

পাকিস্তানের ক্রিকেট থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান। সে ক্রিকেটকে তো অার ভূলতে পারেন না বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। খেলার মাঠ থেকে রাজনীতির মঞ্চে এলেও মাঠের উন্নয়নে কাজ করবেন তিনি। এমনটাই বলেছেন তিনি। বলেছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের মতো তারকা ক্রিকেটার খুঁজে বের করা হবে। এবং তাদের যোগ্য করেও তৈরি করা হবে বলেও আশ্বাস দেন ইমরান খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *