দুঃস্থ মুসলিম পাত্রীদের গণ বিবাহ পশ্চিমবঙ্গে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃহস্পতিবার (৫ মার্চ) রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১১জন মুসলিম পাত্র পাত্রীর চার হাত এক করা হয়। মারগ্রাম ইনতলা পাড়ায় এক গণ বিবাহের আয়োজন করে এই ফাউন্ডেশন।
এই সংস্থার কর্ণধার জনাব আরশাদ আলী নিজ উদ্যোগে এগার টি দুঃস্থ মেয়েদের বিবাহের ব্যাবস্থা করেন। এই উপলক্ষে তার সঙ্গে, খাট আলমারি লেপ তোশক সাংসারিক জিনিস পত্র উপঢৌকন দেওয়া হয়।
এছাড়াও দুপুরে পাত্র পাত্রী পক্ষদের পাত পেড়ে খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়। পাত্র পাত্রীদের বিবাহ রেজিট্রি করেন মারগ্রাম থানা এলাকার ভার প্রাপ্ত মুসলিম ম্যারেজ রেজিষ্টার কাজী গোলাম মুরসালিন।


