দুই বছর পর পর্যটকদের জন্য দুয়ার খুললো নিউজিল্যান্ড

দুই বছর পর পর্যটকদের জন্য দুয়ার খুললো নিউজিল্যান্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারির জন্য গত দুই বছর ধরে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বন্ধ ছিল নিউ জিল্যান্ডের সীমান্ত। তবে দেশটিতে প্রবেশে বিদেশি পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিলো সরকার। সোমবার অনেক বিদেশি পর্যটক অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

সরকার বলছে, ৬০টির বেশি দেশের নাগরিকদের নিউ জিল্যান্ডে প্রবেশে বাধা নেই। তবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ও ভ্যাকসিনের সনদ থাকা আবশ্যক।

নিউ জিল্যান্ডের নাগরিকরা গত মার্চ থেকেই দেশে আসা যাওয়া করতে পারছেন। এবার বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও এই সুযোগ করে দেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *