‘জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধী দল কষ্ট পাচ্ছে’

‘জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধী দল কষ্ট পাচ্ছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে। জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।

আজ সোমবার (০২ মে) তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার, অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতারা, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হোক, সেভাবে প্রস্তুত থাকার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃংখলা বজায় রেখে পরিবহন পারিচালনার জন্য মালিক শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *