জাতীয় ঈদগাহে যাচ্ছেন না রাষ্ট্রপতি

জাতীয় ঈদগাহে যাচ্ছেন না রাষ্ট্রপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভিড বিধির কড়াকড়িতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত দুই বছরের মতো এবারও রোজার ঈদে পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাবেন। বঙ্গভবনের দরবার হলে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করবেন তিনি।

সাধারণত জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। গেল দুই বছর করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায় এই ঐতিহ্য।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, দরবার হলে নামাজের পর রাষ্ট্রপতি ভিডিওবার্তায় দেশবাসীকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

ঈদের দিন বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি তার আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

অন্য সময় ঈদের দিন বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধান। স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরাও সে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। সারি বেঁধে সকলে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। অতিথিদের সঙ্গে রাষ্ট্রপতি করমর্দনও করেন।

দরবার হলে হরেক পদের খাবারে অতিথিদের আপ্যায়ন করা হয়। শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে ঈদের শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এক ফাঁকে দরকার হলে গিয়ে অতিথিদের খোঁজ-খবর নেন।

এদিকে দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে লিখিত শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তাতে তিনি বলেছেন, “ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।

“ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডূকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *