দুর্যোগে ক্ষতি এড়াতে ব্যবস্থা নিন : প্রধানমন্ত্রী

দুর্যোগে ক্ষতি এড়াতে ব্যবস্থা নিন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।  বুধবার প্রধানমন্ত্রী কার্যলয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রেলমন্ত্রী মুজিবুল হক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন এবং কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীসহ সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কথা উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পার্বত্য এলাকায় ভারি বর্ষণে ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সকলকে উদ্ধার কাজে অংশ নিতে হবে। তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রাখি। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকার, প্রশাসন ও আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বন্যা দুর্গত কৃষকদের সহায়তায় তার সরকারের দেয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য আমদানি করা হচ্ছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধারে স্বেচ্ছাসেবকদের কাজের ওপরও গুরুত্ব দেন শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *