দেশেই তৈরি হবে চীনের টিকা, সে লক্ষ্যে চুক্তি সই

দেশেই তৈরি হবে চীনের টিকা, সে লক্ষ্যে চুক্তি সই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এখন থেকে দেশেই করোনা টিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হলো। দ্রুতই দেশে ইনসেপ্টা ভ্যাকসিন লি. সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে।

দেশে এ পর্যন্ত সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডোজ। আর চারটি ব্র্যান্ডের সব মিলে টিকা এসেছে ৩ কোটি ২০ লাখ ১৭ হাজার ৯২০ ডোজ। অর্থাৎ সবচেয়ে বেশি টিকা মিলেছে চীন থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *