দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী এগিয়ে আসবে : সেনাপ্রধান

দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী এগিয়ে আসবে : সেনাপ্রধান

পাথেয় রিপোর্ট : সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব সর্বাবস্থায় পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশের যে কোনো প্রয়োজন ও সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসবে বলেও জানান তিনি। শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদান এক অনুষ্ঠানে বক্তব্য দেন জেনারেল আজিজ আহমেদ।

২২ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদানে এক অনুষ্ঠানের অায়োজন করা হয়। সেখানেই এ বক্তব্য দেন সেনাপ্রধান। সেনাবাহিনী দেশের জন্যই বলে তার বক্তব্যে উল্লেখ করেন জেনারেল অাজিজ অাহমেদ।

প্রথমবারের মতো শান্তিকালীন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয় জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ তুলে দেন সেনাবাহিনী প্রধান।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের জন্য বড় ভূমিকা পালন করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *