দোহারে মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলের সাজা

দোহারে মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলের সাজা

দোহারে মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলের সাজা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলেকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ৩ জনকে অর্থদ- দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার নারিশা, মধুরচর ও মৈনটঘাট সংলগ্ন পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৮ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত আটককৃত কাশেম মিয়া (২৫), তারা মিয়া (৫৫), আব্দুর রশীদ (৪৫), মুসলেম বেপারী (৫০), জাহাঙ্গীর মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), শহিদ হাওলাদার (৪০), আসাদ হোসেন (২২), আব্দুল করিম (২০) ও খোকন ফকির (২৩) কে এক বছর করে এবং ফয়জল মোল্লা (৬০), বাদল মিয়া (২৭), ফারুক মিয়া (২৭), সজিব বেপারী (২০) ও বাবুল শিকদার (৫০)’কে এক মাস করে বিনাশ্রম কারাদ- ও সালাম মোল্লা (৫০), দুলাল শেখ (২০) ও সেকেন্দার হাওলাদার’কে ৫ হাজার টাকা করে অর্থদ- প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

একইদিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন্নাহার উপস্থিতিতে জব্দকৃত প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে মৈনটঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহারের কুতুবপুর নৌ-পুলিশ।

অপরদিকে, সোমবার রাতে উপজেলার নারিশা এলাকা থেকে মো. কামাল (২৮), আলামিন (৪০), সাগর ফকির (৩০), আয়নাল বেপারী (৫৫) ও মজিবুর বেপারী (৫০) নামে পাঁচ জেলেকে আটক করে নৌ-পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধনীয় ১৩ এর ৫এর ২ খ ধারায় দোহরের কুতুবপুর নৌ-পুলিশের এএসআই মো. জসিম বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে নৌপুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন নৌ-পুলিশের ঢাকা জোন এর এএসপি আবুল কালাম আজাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *