দ্বিতীয় দিনেও সড়কে শিক্ষার্থীরা

দ্বিতীয় দিনেও সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ● ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে ক্যাম্পাস সংলগ্ন নীলক্ষেত মোড় এলাকার সড়ক অবরোধ করা হয়।

ফলে ওই এলাকায় সবধরনের যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনের সমন্বয়ক সাবরিন সুলতানা সুমি নূর বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন দাবি আদায় না হবে ততদিন ক্লাস-পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ নেবেন না। দাবি আদায়ে গত বছরের ২১ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, উপাচার্য ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষার্থীরা। এরপর ৪ অক্টোবর নীলক্ষেত মোড়ে টানা নয় ঘণ্টা অবরোধের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে পলাশীতে ব্যানবেইসে দেখা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ৯ মার্চ প্রথম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে এবং অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছে। ওই কর্মসূচির অংশ হিসেবে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *