দ্বিতীয় সন্তানের অপেক্ষায় প্রিন্স হ্যারি-মেগান দম্পতি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। হ্যারি-মেগানের মুখপাত্র জানিয়েছেন, মা হতে চলেছেন মেগান। এর আগে ২০১৯ সালের ৬ মে প্রথম মা হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যারি-মেগান দম্পতির প্রথম সন্তান আর্চির বয়স এক বছর সাত মাস। তাদের মুখপাত্র রবিবার জানিয়েছেন, শিগগিরই আর্চির ভাই বা বোন হতে চলেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগান মারকেলের। বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান।
বিয়ের পর কিছু দিন রাজপ্রাসাদে থাকলেও একপর্যায়ে প্রাসাদ ছেড়ে চলে যান। তবে তারা ব্রিটিশ রানির প্রতি দায়িত্ব পালন করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মারকেল।
সূত্র: বিবিসি


