নবীজীর সুন্নাত অনুসরণের মাঝেই শান্তি : কানাইঘাটে মাওলানা মাহমুদ মাদানী

নবীজীর সুন্নাত অনুসরণের মাঝেই শান্তি : কানাইঘাটে মাওলানা মাহমুদ মাদানী

নবীজীর সুন্নাত অনুসরণের মাঝেই শান্তি : কানাইঘাটে মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আদর্শের অনুসরণেই সমাজে শান্তি আসবে বলে মন্তব্য করেছন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি, জানেশীনে ফিদায়ে মিল্লাত, হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি বলেন, বিশ্ববাসীর জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় হলেন মুহাম্মদ সা.। তাঁর আদর্শের অনুসরণে মানুষের কল্যাণ নিহত। পার্থিব জীবন সুখময় ভাবে পরিচালনা করা এবং পরকালীন যাবতীয় ক্ষতি অনিষ্ট থেকে বাঁচানোর জন্য তাঁর সুন্নাতের অনুসরণে করতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদরাসা কর্তৃক আয়োজিত এক দু’আ মাহফিলে এসব কথা বলেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

বান্দার উপর আল্লাহ তাআলার নেয়ামত বিরামহীন চলমান, তা নিঃশেষ হবার নয় জানিয়ে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানিয়েছন। এই উম্মতের উপর আল্লাহর অনুগ্রহরাজি ও নেয়ামত অসংখ্য, তা হিসাবের অতীত। তা এত বিপুল, যা গণনা করা সম্ভব নয়। নেয়ামতগুলো বিরামহীন চলমান, তা নিঃশেষ হবার নয়। চোখ, কান, নাক, হাত, পা ও দেহের প্রতিটি গ্রন্থি ও শিরা-উপশিরায় আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত রয়েছে। এর বাইরে আসমান, জমিন, পাহাড়, নদী ও অন্য অসংখ্য সৃষ্টিতে জড়িয়ে আছে আল্লাহর নেয়ামতরাজি।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, আল্লাহ তাআলার আমাদেরকে যেসব নেয়ামত দান করেছেন তার মধ্যে সর্বোত্তম দুই নেয়ামত হলো- ১. ঈমানের নেয়ামত। ২. মুহাম্মদ সা.-এর উম্মত হওয়ার নেয়ামত। শুধুমাত্র এই দু’টি নেয়ামতের কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। তবুও আমাদের দায়িত্ব ও কর্তব্য আল্লাহর সমস্ত নেয়ামতকে অন্তরে স্বীকার করা, সেগুলো সম্পর্কে আলোচনা করা; শুকরিয়া আদায় করা।

আমল ও ইবাদতে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় হয় উল্লেখ করে আওলাদে রাসূল বলেন, শুধু মুখেমুখে নেয়ামত শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয়ে যায় না, বরং আল্লাহর হুকুম-আহকাম পালনে গুরুত্ব গুরুত্বারূপ, আমল ও ইবাদতে, মুহাম্মদ সা.-এর অনুসরণে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় হয়।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার পাশাপাশি মুহাম্মদ সা.-কেও ভালোবাসতে হবে। কারণ, ঈমান পূর্ণতা পায় রাসূল সা.-কে ভালোবাসায়। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে স্বয়ং আল্লাহও তাকে ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন দুনিয়া ও আখেরাতে তার কোন ভয়-ভীতি, আতঙ্ক পেরেশানি নেই।

তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে তাঁর সুন্নাত ও আদর্শের অনুসরণ করা। জীবনের সর্বক্ষেত্রে নবী আদর্শ ও সুন্নাতের উপর পথচলার আহ্বান জানান মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

প্রসঙ্গত, গতকাল ২৮ জানুয়ারি সন্ধ্যায় ২ দিনের সফরে বাংলাদেশে আগমন করেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদ আসআদ মাদানী। আগামীকাল জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষ্মণবাড়িয়ায় এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে পরদিন সকালে ঢাকা থেকে বিমানযোগে তাঁর ভারত ফিরে যাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *