পাথেয় রিপোর্ট : (নয়াদিল্লী) ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয়দের নাগরিকত্বের নতুন তালিকা প্রকাশ পেয়েছে। কিন্তু আসামের লোকজন নাগরিকত্ব পাবার জন্যে যথাযত নথিপত্র জমা দিলেও নগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় চল্লিশ লক্ষ (৪০০০০০) হিন্দু ও মুসলমান।
ভারতে নাগরিকত্বের চূড়ান্ত খসড়ায় নাম নেই বলে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা আরশাদ মাদানী আসামের লোকদেরকে ধৈর্য ও সহনশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
মাওলানা মাদানী ভারতে নাগরিকত্বের তালিকায় যে সব হিন্দু ও মুসলমানদের নাম আসেনি তাদেরকে লক্ষ্য করে বলেন, জমিয়তে উলামা হিন্দ এই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনী ব্যবস্থা গ্রহণ করছে, আপনারা নাগরিকত্ব পাওয়ার জন্যে প্রয়োজনীয় কাজপত্র, মৌলিক তথ্য এবং দলিলগুলোকে গুরুত্ব সহকারে সংগ্রহ করে রাখবেন।
মাওলানা মাদানী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে বলেছেন, আসামের মানুষদেরকে ভারতের নাগরিক প্রমাণ করার সুযোগ দেয়া হলে তারা অবশ্যই কাগজপত্রের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করতে পারবে। তার কথার প্রতি উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নাগরিকত্বের যে তালিকা প্রকাশ পেয়েছে তা একটি খসড়া মাত্র। নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্যে আইনী ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে আসামের হিন্দু-মুসলমানদের।
মাওলানা আরশাদ মাদানী বলেন, নাগরিকত্ব পাবার জন্যে যথাযত নথিপত্র জমার পরেও নগরিকত্বের তালিকায় নাম না আসাটা কঠোরভাবে বেআইনি। আসামের হিন্দু মুসলামনদেরকে তিনি নিরাশ না হয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
মাওলানা মাদানী আরো বলেন, জমিয়তে উলামা হিন্দ ও আইনী ব্যবস্থা ও সার্বিক সহযোগিতায় সবসময় আসামের হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার পাশে থাকবে।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হিন্দুস্তান এক্সপ্রেস, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির
এ সংক্রান্ত আরও সংবাদ পড়ুন
ভারত সেকুলার রাষ্ট্র কিন্তু মুসলমানরা পরাধীন : আরশাদ মাদানী
নাগরিকত্ব বঞ্চিতদের ধৈর্যের সঙ্গে আইনিভাবে লড়ার আহ্বান আরশাদ মাদানীর

