নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : চরমোনাই পীর

নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : নাস্তিকদের বিরুদ্ধে নিজ অবস্থান ঘোষণা করে তাদের শাস্তির আওতায় আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, বিভিন্নভাবে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করছে কতিয় নাস্তিক-মুরতাদ। এদের শাস্তির আওতায় আনতেহবে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে এক বিবৃতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, দেশে নাস্তিক-মুরতাদদের আস্ফালন বেড়ে গেছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক স্কুল-কলেজের শিক্ষক রাসূল সা.কে নিয়ে কটুক্তি করছে, এদের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী বেশি। এমনকি অনেক নাস্তিক-মুরতাদ ফেসবুক লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি এবং পবিত্র কুরআনের ওপর পা রেখে অবমাননা করছে।

সিফাতুল্লাহ ওরফে সেফুদাকে গ্রেফতার করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, সিফাতুল্লাহ নামক এক কুলাঙ্গার ফেসবুক লাইভে এসে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কুরআন নিয়ে কটূক্তি করছে এবং পবিত্র কুরআনের পাতা ছিড়ে টয়লেটে ফেলছে এবং কুরআনকে লাথি মারছে এবং পুরো কুরআন শরীফকে বাথরুমের পেন-এ ফেলে দিয়ে ধর্মীয় অনুভুতিতে চরমভাবে আঘাত করছে। যা কোন ঈমানদার মুসলমান মেনে নিতে পারে না।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সাফা কবির নামক এক তরুণী লাইভে এসে বলছে ‘আমি পরকাল বিশ্বাস করি না। আমি যা দেখিনা তা বিশ্বাস করি না’ এভাবে একের পর এক ইসলাম, পবিত্রগ্রন্থ কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর আপত্তি করে যাচ্ছে। এসকল অপরাধের বিচার করতে হবে। এসকল কুলাঙ্গারদেরকে যে যেই দেশে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এসকল অপরাধ বাড়তেই থাকবে এবং ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অব্যাহতভাবে কটূক্তি করে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *