পাক ক্রিকেটের বস্ মিসবাহ-উল-হক

পাক ক্রিকেটের বস্ মিসবাহ-উল-হক

পাক ক্রিকেটের বস্ মিসবাহ-উল-হক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধীরগতির সেই মিসবাহ-উল-হকই পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন। এতে নতুন মাত্রা আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকগণ। একইসঙ্গে তাঁকে প্রধান নির্বাচকেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, মিসবাহর ব্যাপারে গঠিত প্যানেলের সিদ্ধান্তে ঐকমত্য ছিল ।

প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে নিজের অনুভূতি গণমাধ্যমকে জানিয়েছেন মিসবাহ। বলেন, ‘এটা আমার জন্য সম্মান ও গৌরবের বিষয়। সেই সঙ্গে বিপুল দায়িত্বেরও। আমি সব সময়ই ক্রিকেট নিয়েই থেকেছি। ক্রিকেটই আমার জীবন।’

ডনের খবরে আরে বলা হয়েছে, মিসবাহের সঙ্গে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস।

এর আগেও দুই দফায় মিসবাহ-ওয়াকার জুটির একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। প্রায় সাত বছর পাকিস্তানের অধিনায়কত্ব অধ্যায়ে, হেড কোচ ওয়াকারের অধীনে খেলেছেন মিসবাহ। আর এবার হেড কোচ হলেন মিসবাহ আর তার সঙ্গীর ভূমিকায় থাকবেন ওয়াকার।

হেড কোচ নিয়োগের জন্য ইনতিখাব আলম, বাজিদ খান, আসাদ আলি খান, ওয়াসিম এবং জাকির খানকে নিয়ে গড়া ৫ সদস্যের কমিটির সকলের ভোটই পেয়েছেন মিসবাহ। এ কমিটির সুপারিশেই ওয়াকার ইউনিসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

হেড কোচ মিসবাহর অধীনে চলতি মাসেই প্রথমবারের মতো খেলতে নেমে যাবে পাকিস্তান। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এ সিরিজটিই হবে কোচ হিসেবে মিসবাহ-ওয়াকার জুটির প্রথম অ্যাসাইনমেন্ট।

কোচ কাম নির্বাচকের দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমে মিসবাহ বলেন, ‘পাকিস্তানের কোচের মতো সম্মানিত জায়গায় নিজের নাম দেখতে পারা সত্যিই আনন্দের। নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা আমার জন্য অনেক সম্মানের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। কারণ আমরা ক্রিকেটে বাঁচি, ক্রিকেটেই নিঃশ্বাস নেই।’

তিনি আরও বলেন, ‘আমি জানি প্রত্যাশা অনেক বেশি থাকবে। তবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত এবং যথাযথ পরিকল্পনা নিয়েই এগুতে যাই। আমাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি তাদের অনুশীলনে সাহায্য করবো যাতে করে তারা বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারে। আমি জানি যে ড্রেসিংরুমের পরিবেশেও কিছু পরিবর্তন আনতে হবে। একইসঙ্গে ধারাবাহিকতার বিষয়েও নজর রাখবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *