পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘন কুয়াশার কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।

এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে কয়েকটি ফেরি। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।

জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশায় নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশকোচসহ কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়া সকাল ৯টায় নৌযান চলাচল শুরু করা হয়েছে।

গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *