পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা!

পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের নজরদারিতে রেখেছে। দেশটিতে মানব পাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে তারা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। ৩৬ জন পাচারকারীকে গ্রেফতারের মাধ্যমে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য বের হয়ে আসছে। এসময় গ্রেফতার হওয়া একটি এজেন্সির পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তকারীরা।

সোমবার (০৬ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

সিআইডির কার্যক্রমের বিষয়ে ব্রিফিংয়ে লিবিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে। যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি।

এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য সিআইডি ৩৬ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা পাওয়া গেছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *