প্রত্যেক বোর্ডের পৃথক প্রশ্ন হলে প্রশ্নপত্র ফাঁস হবে না : আবদুল বসির

প্রত্যেক বোর্ডের পৃথক প্রশ্ন হলে প্রশ্নপত্র ফাঁস হবে না : আবদুল বসির

প্রত্যেক বোর্ডের পৃথক প্রশ্ন হলে প্রশ্নপত্র ফাঁস হবে না : আবদুল বসির

পাথেয় রিপোর্ট : আজাদ দ্বীনী বোর্ডের প্রশ্নপত্র আলাদা করে পরীক্ষা নিতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বসির বলেন, আলাদা প্রশ্নপত্র, আলাদা পরীক্ষা হলে আমাদের আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আমার বিশ্বাস।

প্রশ্নফাঁস হওয়ার ঘটনায় সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার আবু দাউদ শরীফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফের এ ফাঁসের কারণে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ থেকে এদারা প্রণীত প্রশ্নপত্রের মাধ্যমে তাকমীল ফিল হাদীসের পরীক্ষা পৃথকভাবে নিতে যাচ্ছে সিলেটের (বোর্ড) আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ।

পাথেয় টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আব্দুল বসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফের হাইআতুল উলয়া প্রশ্নফাঁসের কারণে অসহ্য হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এ জন্য উপস্থিত আমাদের বোর্ড দাওরায়ে হাদীসের পৃথকভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, শুক্রবার (২৬ এপ্রিল) হতে এদারা প্রণীত প্রশ্নের মাধ্যমে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে ইনশাআল্লাহ।

তাহলে কি আপনারা হাইআতুল উলয়া থেকে পৃথক হয়ে গিয়েছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমরা হাইআতুল উলয়া থেকে পৃথক হয়ে গিয়েছি বিষয়টা এমন নয়। বরং হাইআতুল উলয়া-এর সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমরা হাইআতুল উলয়া-এর সাথে আছি এবং থাকবো। তবে শিক্ষার্থীদের সন্তুষ্ট করা এবং কল্যাণের দিকে লক্ষ্য করে আমরা উপস্থিতভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমরা দেখি জেনারেল শিক্ষার বোর্ডগুলোতে প্রত্যেক বোর্ডের আলাদা প্রশ্নপত্র তৈরি হয়, আলাদাভাবে পরিক্ষা হয়। এখন আমাদের ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর প্রত্যেকটা বোর্ডের আলাদা প্রশ্নপত্র, আলাদা পরিক্ষা হলে বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন জানতে চাইলে মাওলানা আব্দুল বসির বলেন, এভাবে হলে খুব ভালো হয। আলাদা প্রশ্নপত্র, আলাদা পরীক্ষা হলে আমাদের আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, এদারায়ে তালিম বাংলাদেশ বোর্ড তাদের অফিশিয়ালি একটি নোটিশে জানা যায়- ‘এতদ্বারা আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম সাহেবান, নাযিমে মারকায, মুহাফিজ ও পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দাওরায়ে হাদীসের চলমান পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে এদারারার জরুরি মজলিসে আমেলা নিম্নুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামীকাল হতে এদারা প্রণীত প্রশ্নের মাধ্যমে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। ১লা মে বুধবার বিরতির দিনে আজকের স্থগিত বিষয় আবু দাউদ শরীফের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে ১২.৩০টা পর্যন্ত পরীক্ষা হবে।
উল্লেখ্য যে ইতোমধ্যে অনুষ্ঠিত বোখারি ২য় ও তিরমিজী ১ম খণ্ডের পরীক্ষা বহাল থাকবে।’

প্রসঙ্গত, সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার প্রশ্নপত্র ফের ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার কর্তৃপক্ষ বাতিলও করেছে। এর আগে বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস পরিচালিত ফরিদাবাদসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বড় মাদ্রাসায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ কারণ কেন্দ্রীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর দ্বিতীয়বারের মতো গত ২৩ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *