বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বেইলি রোডে রেস্টুরেন্ট ভবনে আগুনের ভয়াবহতা কাটতে না কাটতেই বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।

বনানীর চার নম্বর রোডের এফ ব্লকের নির্মাণাধীন একটি আবাসিক ভবনের নিচতলায় আগুন লাগে বিকাল ২ টা ৪০ মিনিটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।  ৩টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

এ তথ্য জানিয়েছেন ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান।

তিনি বলেন, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।

গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *