বন্দি নয়, মুক্ত আছি
আদিল মাহমুদ ❑ আমি বিদেশ থেকে আসিনি। শরীরও সুস্থ মাশাল্লাহ। তবুও আপাতত ঘরে আছি। বলতে পারেন হোম কোয়ারেন্টাইনে। বেপারটা এমন নয় যে—আমি বন্দি! পুরো বাসা জুড়েই আমার আনাগোনা। যেতে পারি যেথা খুশি। করতে পারি যা ইচ্ছে।—
বারান্দার হাতলওয়ালা চেয়ারে বসে বই পড়তে পারি। ছাদে দাঁড়িয়ে আকাশ—নিরব শহর দেখতে পারি। গল্প, কবিতা, গান লিখতে পারি। রান্নাঘরে চা-কফি বানাতে পারি। ফ্রিজ খুলে ঠাণ্ডা পানি খেতে পারি। বিছানে জুড়ে গড়াগড়ি করতে পারি। ফ্লোর তো আছেই।
ড্রয়িংরুমের সোফায় হাত-পা ছড়িয়ে বসে টিভি দেখতে পারি। ইচ্ছে মত মোবাইল টিপতে পারি। মেরাতন ফেসবুক চালাতে পারি। হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে কথা বলতে পারি। ভাইদের সাথে গানের কলি—লুডু খেলতে পারি। পরিবারিক আড্ডা দিতে পারি। আম্মা আম্মা বলে চ্যাঁচাতে পারি। টাইম হলে খেতে পারি।
গোসল করে জামা-কাপড় গায়ে দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে পারি। সাবান দিয়ে হাত ধোয়ে ওজু করে সময় মত ঘরে নামাজ আদায় করতে পারি। কুরআন পড়তে পারি। তাসবি জবতে পারি। কুরেনার দিনগুলোতে ঘরেই ভালো আছি। আলহামদুলিল্লাহ।
- পুনশ্চ: আমর মত আপনিও ঘরে অবস্থান করতে পারেন। নিত্য প্রয়োজন ছাড়া বের না হওয়া ভালো। করোনা ভাইরাস নামক বৈশ্বিক মাহামারির বিস্তর রোধে সচেতনতা কাম্য। আল্লাহর রহমত আসবে। ইনশাআল্লাহ।


