নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামার বাড্ডা থানার উদ্যোগে বৃহস্পতিবার রমজানের পবিত্রতা রক্ষা ও করণীয় শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাস্টার জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষা তখনি হবে যখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। ইসলামের দৃষ্টিতে একজন মুসলমান আরেকজনের ভাই। মমত্ববোধ সম্পন্ন মানুষ আজ খুবই প্রয়োজন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আহমাদ মাসরুর, ছড়াকার-কবি শেখ শরিফ হাসানাত, মাওলানা আবদুল্লাহ শাকির প্রমুখ।


