পাথেয় রিপোর্ট : রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
জানা গেছে, নিহতের নাম আবরার আহমেদ চৌধুরী। সে বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
আরো জানা গেছে, মঙ্গলবার সকালে সুপ্রভাত পরিবনের একটি বাস ওই ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।


