বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার সারাদেশে দিনভর বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৪০৩ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির স্কোর ৩২৩ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *