বেড়েছে অর্গানিক খাবারের চাহিদা

বেড়েছে অর্গানিক খাবারের চাহিদা

বেড়েছে অর্গানিক খাবারের চাহিদা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেড়েছে অর্গানিক খাবারের চাহিদা। হিসাবের খাতা উল্টালে যখন ব্রান্ড কোম্পানীগুলো দুই নম্বরীতে ব্যস্ত। দেশের প্রাণের মতো বড় বড় ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরাশায়ী হয়ে জনমনে অস্বস্তি বাড়িয়েছে। জনগণও নিচ্ছে মুখ ফিরিয়ে। এখন মুদি দোকানে গিয়ে সাধারণ মানুষ আর প্যাকেটজাত পণ্য চায় না। চায়, অর্গানিক পণ্য।

অর্গানিক খাবার এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ধরা যাক, পাড়ার শাহীন সরকার দুই কেজি আটা কিনবে। দোকানী তাকে নানা রকম ব্রান্ডের আটা দেখাচ্ছে। কিন্তু শাহীন সরকার কোনো ব্রান্ডই পছন্দ করছেন না। দোকানীর খুব খারাপ লাগলেও তিনি জিজ্ঞেস করলেন, আপনি কী চান? শাহনী সরকার বললেন, আপনার হাতে ভাঙানো আটা আমার চাই। আমি এসব ব্রান্ডে বিশ্বাসী নই।

এবার দোকানী এক পসলা হেসে তাকে স্বাগত জানালেন। তিনি বললেন, তা। এসব অর্গানিক জিনিস এখন দেখছি সবাই পছন্দ করতে শুরু করেছে। এবার শাহীন সরকার খুশি হয়ে বাজার নিয়ে ঘরে যায়।

কেন করছেন মানুষ এসব? নিজেকে সুস্থ রাখতে অনেকেই ঝুঁকছেন রাসায়নিকমুক্ত অর্গানিক খাবারের দিকে। দাম তুলনামূলক একটু বেশি হলেও স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতেই এসব খাবার কিনছেন বলে জানান ভোক্তারা।

ভোক্তাদের কথা চিন্তা করে নিজস্ব তত্ত্বাবধানে এসব পণ্য সরাসরি কৃষক থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, সত্যিকারের অর্গানিক খাবার সবল রাখতে পারে ভোক্তার লিভার ও কিডনি।

অধিক ফলন আর জনসংখ্যার চাপ সামাল দিতেই রাসায়নিক যুক্ত খাবারে সয়লাব বাজারগুলো। যা কিনা দীর্ঘ মেয়াদে মানব দেহের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ।
তবে স্রোতের বিপরীতে চলছেন রাজধানীর কিছু উদ্যোক্তা। ভোক্তাদের কাছে সরবরাহ করছেন শতভাগ রাসায়নিক মুক্ত অর্গানিক খাবার।

এমন একজন বলছেন, আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করি। তারা এগুলো সার ছাড়াই উৎপাদন করেন।

দাম কিছুটা বেশি হলেও সচেতন নাগরিকরা ঝুঁকছেন স্বাস্থ্য সম্মত এসব খাবারের দিকে।

এক ক্রেতা বলেন, বাজার থেকে সাধারণ হলুদ কিনলে সেটা যদি আমার এক কেজি দরকার হয় তবে এটা দরকার হয় আধা কেজি।

পুষ্টিবিদরা বলছেন, রাসায়নিক খাবারে দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়ে উঠতে পারে মানবদেহের নানা অঙ্গ-প্রত্যঙ্গ।

তারা বলছেন, পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে প্রচলন বাড়াতে হবে অর্গানিক খাবারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *