বোমা হামলায় সোমালিয়ায় নিহত ৩৯

বোমা হামলায় সোমালিয়ায় নিহত ৩৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে ৩৯ জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২২ জন বলে জানানো হয়েছিল। ১১ নভেম্বর শনিবার এর সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সন্ত্রাসীরা গতকাল শুক্রবার বিকেলে রাজধানী মোগাদিসুর সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ চালায়। পুলিশ জানিয়েছে, ওই হামলায় মোট ৩৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে; আহত হয়েছে আরো ৪০ জন।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে, সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। আল-শাবাব সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত।

সূত্র : রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *