‘ভবিষ্যতে ছুটির দিনে পরীক্ষা না রাখার আহ্বান’

‘ভবিষ্যতে ছুটির দিনে পরীক্ষা না রাখার আহ্বান’

‘ভবিষ্যতে ছুটির দিনে পরীক্ষা না রাখার আহ্বান’

পাথেয় রিপোর্ট : যেকোনো ছুটির দিবসে জাতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বিরোপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলনা সদরুদ্দীন মাকনুন।

তিনি বলেন, পয়লা মেতে সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর পরীক্ষা চালু রাখা সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি অসম্মান প্রদর্শন। পয়লা মে এমন একটি দিন যেদিন সমগ্র বিশ্বই ছুটি থাকে। হাইয়ার সম্মানিত দায়িত্বশীলগণ ভবিষ্যতে এ বিষয়টি আমলে নেবেন বলে আমরা আশা করি।

পয়লা মে ২০১৯ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মাকনুন এসব কথা বলেন।

মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, আমরা বাংলাদেশে বাস করি। এ দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এখানকার আলো বাতাসেই বড় হচ্ছে। আমাদের কোনো কর্মেই যেনো আগামী প্রজন্মের মধ্যে দেশের প্রতি ঘৃণা সৃষ্টি না হয়। রাষ্ট্রীয় যেকোনো বড় ইস্যুতে আলেমদের অংশগ্রহণ থাকাও জরুরি।

প্রশ্নফাঁস ঠেকাতে অভিনব পদ্ধতির প্রশংসা করে মাওলানা মাকনুন বলেন, প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতির সঙ্গে এনালগ পদ্ধতির ব্যবস্থা থাকে। একতরফা এই পদ্ধতি সামনের দিনগুলোতে কার্যকর কিনা তা ভেবে দেখা উচিত।

তাৎক্ষণিকভাবে প্রশ্নফাঁস ঠেকাতে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ ডিজিটাল পদ্ধতির অভিনব পদ্ধতি গ্রহণ করায় সংশ্লিষ্টদের তিনি অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *