ভারতকে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায় মোদি : ফয়জুল করীম

ভারতকে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায় মোদি : ফয়জুল করীম

ভারতকে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায় মোদি : ফয়জুল করীম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ভারত ধর্মনিরেপতার আড়ালে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, ভারত ধর্মনিরেপতার আড়ালে হিংস্র উগ্র ও ফ্যাসিবাদী আচরণ করছে। ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন জ্যামিতিক হারে বেড়ে চলছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ও মুসলমানদের ধর্ম পালনে বাধা দেয়া হচ্ছে। শুধু তাই নয়, মোদি সরকার ভারত থেকে মুসলমানের নাম-নিশানা মুছে ফেলতে একের পর উগ্রবাদী সিদ্ধান্ত নিচ্ছে। ঐতিহ্যবাহী বাবরী মসজিদস্থলে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোরবানিসহ মুসলমানদের গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে মুসলিমদের উপর জুলুম ও নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসঙ্ঘ, ওআইসি, মুসলিম রাষ্ট্রসমূহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদপে গ্রহণ করতে হবে। ভারত সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে।

গুজরাট মুসলিম গণহত্যার নায়ক নরেন্দ্র মোদি মতাসীন হওয়ার পরে অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে।

মুফতী ফয়জুল করীম ভারতের উগ্রহিন্দুত্ববাদী ও মুসলিম বিদ্বেষী আচরণের বিরুদ্ধে বিশ্বের মুসলিম নেতৃত্বকে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *