মাদক সম্রাজ্ঞী আনোয়ারী ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার

মাদক সম্রাজ্ঞী আনোয়ারী ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার

মাদক সম্রাজ্ঞী আনোয়ারী ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই কোটি টাকা মূল্যের এক কেজি সাতশ সাত গ্রাম হেরোইনসহ মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত মোছা. আনোয়ারীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাতে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে একটি দল রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযানকালে হেরোইন ছাড়াও মাদক বিক্রির দুই লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, আনোয়ারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *