পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী ভারতের বর্তমান পরিস্থিতিতে দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন।
মাওলানা আরশাদ মাদানী বলেন, তোমরা দারুল উলূম দেওবন্দে পড়াশোনা করতে এসেছো। এখানে প্রায় হাজার হাজার ছাত্র পড়াশোনা করছে। দেওবন্দের আওতাধীন হাজারো মাদরাসা রয়েছে ভারতে। তোমাদের আন্দোলনের কারণে যেন দেওবন্দ মাদরাসা যেন বন্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবা। ’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় দারুল উলূম দেওবন্দের দারুল হাদিসে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস এসব কথা বলেন।
ছাত্রদের উদ্দেশ্যে মাওলানা মাদানী বলেন, ‘প্রিয় সন্তানেরা! সরকারের মুসলিমবিরোধী আইনের কারণে আমাদের অন্তরেও রক্ষক্ষরণ হচ্ছে। বার্ধক্যে উপনীত হয়েছি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি। তবুও সকালে তোমাদের দরস শেষ করে দিল্লিতে ছুটে যাচ্ছি আবার ফিরে এসে পরদিন তোমাদের ক্লাস করাচ্ছি, কীসের জন্য? তোমাদের নিরপত্তার জন্য, দেশের মুসলিম নাগরিকদের জন্য। তোমাদের মুহতামিম সাহেব ও শিক্ষকরা সারাদিন ছুটোছুটি করছেন, কীসের জন্য?’
মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদনাী বলেন, সামান্য কয়েকজনের আন্দোলনের ফলে যেন দেওবন্দ মাদরাসা বন্ধ না হয়ে যায়। আন্দোলন যদি করতেই হয় তবে দেওবন্দ ছেড়ে জমিয়তে যোগ দাও। মাদরাসা বন্ধ হলে আল্লামা কাসেম নানুতুবী, হুসাইন আহমদ মাদানী, মাওলানা আশরাফ আলী রহ.কে কী জবাব দেবে।
মাদরাসার ফটক থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাতে অংশ নেন এবং ভারত ও দেশটির মুসলিমদের জন্য বিশেষভাবে আল্লাহর দরবারের ফরিয়াদ করেন। মাওলানা আরশাদ মাদানী ও হাজার হাজার শিক্ষার্থীদের রোনাজরিতে রুহানি মজলিসটি সমাপ্ত হয়।
দারুল উলূম দেওবন্দ থেকে আফফান মুহাম্মাদ


