পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ও পূর্বাঞ্চলীয় দেশ পাকিস্তানসহ দক্ষিন এশিয়ার দেশগুলোয় আজ শাওয়ালের চাঁদ দেখা যায়নি।
আজ (রবিবার) সন্ধ্যা থেকে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ একেএকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্থানীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।
রমজান হিজরী বর্ষপঞ্জির নবম মাস। এ মাস শেষে শুরু হয় দশম মাস শাওয়াল। এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।
হিজরী বর্ষপঞ্জি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার শাওয়াল মাসের শুরু হবে। পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সূত্র: ডন, হিদুস্তান টাইমস


